অনুমতি ছাড়া ঘুরতে গিয়ে বিপাকে তিন ক্রিকেটার

এশিয়ান গেমসে মাঠের খেলায় তালগোল পাকিয়েছে বাংলাদেশ। মাঠের বাইরে করেছে নিয়মভঙ্গ। কাঠগড়ায় উঠেছেন তিনি ক্রিকেটার। অনুমতি ছাড়া অন্য শহরে ঘুরতে যাওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

এশিয়ান গেমসে মাঠের খেলায় তালগোল পাকিয়েছে বাংলাদেশ। মাঠের বাইরে করেছে নিয়মভঙ্গ। কাঠগড়ায় উঠেছেন তিনি ক্রিকেটার। অনুমতি ছাড়া অন্য শহরে ঘুরতে যাওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

এশিয়ান গেমস খেলতে জাপানের নাগোয়ায় গিয়ে ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ। আর পারফরম্যান্সের এই বেহাল দশার মাঝেই টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে নাগোয়ার পাশের একটি শহরে ঘুরতে গিয়েছিলেন এই তিন ক্রিকেটার। দৈনিক সমকালের সূত্রে জানা গেছে, সারাদিন ঘোরাঘুরি শেষে বিকেলে তারা ফিরে আসেন টিম হোটেলে।

বিষয়টি অবশ্য সেখানেই থামেনি। ঘোরাঘুরির খবর পৌঁছে যায় টিম ম্যানেজার নাফিস ইকবালের কাছে। পরে বিষয়টি জানানো হয় ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও বোর্ড সভাপতি তামিম ইকবালকেও। এরপরই নড়েচড়ে বসে বোর্ড।

জানা গেছে, নিয়ম ভাঙার অভিযোগে তিন ক্রিকেটারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে গুনতে হতে পারে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা।

তবে, ঘটনাটিকে খুব বড় করে দেখছে না টিম ম্যানেজমেন্টের একটি অংশ। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের বাইরে যেতে হলে টিম ম্যানেজমেন্টকে জানানো নিয়ম। খেলোয়াড়রা বেড়াতে গেলে অনুমতি নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের জানাতে হয়।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের সময়টাও খুব একটা স্বস্তির নয়। ২৪ সেপ্টেম্বর জাপানে পৌঁছানোর পর টানা বৃষ্টিতে ঠিকমতো অনুশীলন করা যায়নি। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ চলে যায় সেমিফাইনালে।

সেখানে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আর সেখানেও ভরাডুবি। এমন সময়ে দলের তিন ক্রিকেটারের অনুমতি ছাড়া অন্য শহরে ঘুরতে যাওয়ার ঘটনা তাই আলাদা করে আলোচনায় এসেছে।

আর বিসিবি সভাপতি তামিম ইকবাল শৃঙ্খলার বিষয়ে যে কঠোর, সেটিও নতুন কিছু নয়। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য নিয়মকানুন আরও কঠোর করার কথাও এর আগে জানিয়েছে বোর্ড। সার্বিক দৃষ্টিকোণ থেকে ঘটনা খুব বড় নয়, তবে মাঠের পারফরম্যান্সের যখন বাজে অবস্থা তখন এমন প্রমোদভ্রমণ নি:সন্দেহে দৃষ্টিকটু।

Share via
Copy link