প্রথম টেস্টে কোন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ?

মিরপুরের আকাশে লড়াইয়ের ঘনঘটা, বাতাসে টেস্ট ক্রিকেটের গন্ধ। সামনে পাকিস্তান, প্রতিপক্ষ শক্ত, চ্যালেঞ্জ কঠিন। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথম টেস্টে বাংলাদেশ কোন একাদশ নিয়ে নামবে?

মিরপুরের আকাশে লড়াইয়ের ঘনঘটা, বাতাসে টেস্ট ক্রিকেটের গন্ধ। সামনে পাকিস্তান, প্রতিপক্ষ শক্ত, চ্যালেঞ্জ কঠিন। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথম টেস্টে বাংলাদেশ কোন একাদশ নিয়ে নামবে?

ওপেনিংয়ে প্রায় নিশ্চিত সাদমান ইসলাম। আর তাঁর সাথে অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিম কিংবা অমিত হাসানের। এক্ষেত্রে জাতীয় দলের ছায়ায় থাকা তামিমের সম্ভাবনা বেশি।

তিন নম্বরে মুমিনুল হক। বাংলাদেশের অনেক কিছুই নির্ভর করবে তাঁর ব্যাটের উপর। মিরপুরের উইকেটে তার অভিজ্ঞতা হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর চার নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। দায়িত্বটা তার কাঁধেই সবচেয়ে বেশি, ইনিংস গড়া, চাপ সামলানো সবকিছুতেই তাকে এগিয়ে আসতে হবে।

মিডল অর্ডারে আছেন অভিজ্ঞতার অন্য নাম মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। মুশফিক মানেই উইকেটে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধা। আর লিটনের ব্যাটে আছে সৌন্দর্য, আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। এই দুজন যদি ক্লিক করেন, তাহলে বাংলাদেশের রানবোর্ডে বড় সংগ্রহ আসা সময়ের ব্যাপার মাত্র।

অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ দলে ভারসাম্য এনে দেন। ব্যাটে-বলে নিজেকে উজাড় করে দিতে পারলে প্রতিপক্ষের উপর চাপিয়ে দেওয়া যাবে চাপ। স্পিন বিভাগে থাকবেন তাইজুল ইসলাম। মিরপুরের উইকেটে তার অভিজ্ঞতা আর টার্ন কাজে লাগলে পাকিস্তানের ব্যাটারদের জন্য সেটা হয়ে উঠতে পারে কঠিন পরীক্ষা।

তবে এই একাদশের আসল চমক পেস বিভাগে। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ আর নাহিদ রানা—এই ত্রয়ীই হতে পারে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া শক্তি।

তাসকিনের গতি আর আগ্রাসন, শরিফুলের সুইং—এগুলো তো পরিচিত অস্ত্রই। তবে নতুন সংযোজন নাহিদ রানা যেন এক ‘এক্স ফ্যাক্টর’। তার গতি, বাউন্স—এই দুটো জিনিস পাকিস্তানের ব্যাটিং লাইনআপে অস্বস্তি তৈরি করতে পারে বারবার।

সব মিলিয়ে, এই সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে:   সাদমান ইসলাম,তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা

 

 

 

Share via
Copy link