টি-টেনের বিস্ময়কর নো বলে স্পট ফিক্সিংয়ের গন্ধ!

প্রতিদিনিই যেন নতুন করে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরকে অনুমোদন দিচ্ছে আইসিসি। অনুমোদন দিলে, সেগুলোর ওপর যথার্থ নজরদারিও তো রাখতে হবে!

ক্রিকেটে নো বল খুব অস্বাভাবিক ঘটনা নয়। ফাস্ট বোলাররা রানআপ এবং ডেলিভারিতে তালগোল পাকিয়ে অনেক সময়ই পড়তে পারেন নো বলের ফাদে। কিন্তু আবু ধাবি টি-টেন লিগে স্যাম্প আর্মি দলের ফাস্ট বোলার হজরত বিলালের নো বল চোখ ছানাবড়া করতে বাধ্য যে কোন দর্শকদের।

একজন বোলার ওভারস্টেপিং করে কত বড় নো বল করতে পারেন? এক ইঞ্চি! এক ফুট? বিলালের নো বল ছাড়িয়ে গিয়েছে এক মিটারের ও বেশি।

ধারাভাষ্য কক্ষ থেকেই ভেসে এসেছে, ‘দিস ইজ নট গুড। ডাজন’ট ম্যাটার হাউ মেনি ডেলিভারিস ইউ হ্যাভ বোউলড, ইউ ক্যান নট বৌল দ্যাট বিগ আ নো বল উইদাউট ইন্টেনশন।’

ইংগিতটা স্পষ্ট। বিলাল ইচ্ছাকৃত নো বল করেছেন। আপাতদৃষ্টিতে এবং আবু ধাবি টি-টেন লিগের ইতিহাস মাথায় রাখলে, এই সন্দেহ না করার কোন কারণ নেই।

এই লিগে খেলতে গিয়েই ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন নাসির হোসেনসহ একাধিক বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকেটই যেন ফিক্সিংয়ের কালো ঘেরাটোপে বন্দি। হ্যান্সি ক্রনিয়ে থেকে ২০১০ সালের কুখ্যাত আমির-আসিফ, কেউই বাদ যান নি, ফিক্সিংয়ের থাবা থেকে।

সারা পৃথিবী জুড়ে বিখ্যাত কিংবা অখ্যাত ফ্রাঞ্চাইজি লিগগুলো যেন ফিক্সিংকে নিয়ে গিয়েছে মহামারীর পর্যায়ে। আইপিএল থেকে আবু ধাবি টি-টেন, বাদ যায় নি কোন লিগই। আলু বিক্রেতা থেকে মাল্টি মিলিওনিয়ার, সবাই বনে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি মালিক। তাদের চাই নগদ লাভ। সহজ সমাধান, ম্যাচ পাতাও, টাকা বানাও।

আইসিসির নীতি নির্ধারনী এখানে বেশ গুরুত্বপূর্ণ। কেবলমাত্র শাস্তির ব্যবস্থাতেই সমাধান হচ্ছে না। তাহলে সমাধান কি? প্রতিদিনিই যেন নতুন করে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরকে অনুমোদন দিচ্ছে আইসিসি। অনুমোদন দিলে, সেগুলোর ওপর যথার্থ নজরদারিও তো রাখতে হবে!

লেখক পরিচিতি

ব্যবস্থাপনা সম্পাদক

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link