শরিফুলের গোল্ডেন ওভার!

স্কোরবোর্ড দেখে যেন ভ্রু কুচকালেন শরিফুল ইসলাম, এরপর বল হাতে নিয়ে এক ওভারেই জোড়া শিকার। অস্ট্রেলিয়ার মোমেন্টাম মাটির সাথে মিশিয়ে দিলেন।

সবটা ঠিকই ছিল, চার ওভারে ৩৮ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ড দেখে যেন ভ্রু কুচকালেন শরিফুল ইসলাম, এরপর বল হাতে নিয়ে এক ওভারেই জোড়া শিকার। অস্ট্রেলিয়ার মোমেন্টাম মাটির সাথে মিশিয়ে দিলেন।

সিরিজের প্রথম দুই ম্যাচ বেঞ্চে বসেই দেখতে হয়েছে। ফর্মে আছেন তবে ফর্মটাকে দেখানোর জন্য তো একটা মঞ্চ দরকার। শরিফুল সেই মঞ্চে পা রাখলেন শেষ ম্যাচে।

২৭৫ রানের লক্ষ্যের পরিসরটা ছোট করে নিচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ১২ বলে ২১ রান করে ছড়ি ঘোরাচ্ছেন তখন জশ ইংলিস। পরিস্থিতি একটু একটু করে বেরিয়ে যাচ্ছে হাতের নাগাল থেকে। পঞ্চম ওভারটা তাই তুলে দেওয়া হলো শরিফুলের হাতে।

অগত্যা যা হওয়ার তাই হলো। দ্বিতীয় বলেই উপড়ে ফেললেন ইংলিসকে। হাজির হলেন ম্যাট রেনশ। তৃতীয় বলেই তাঁকে পরাস্ত করলেন, ওখানেই যেন বার্তা দিয়েছিলেন, তোমাকে বেশিক্ষণ থাকতে দেব না। সেটাই হলো, পরের বলটা আঘাত হানল স্টাম্পে। একেবারে ক্লিন বোল্ড হয়ে ফিরলেন রেনশ। তিন রান দিতে শরিফুল শেষ করলেন গোল্ডেন ওভার।

নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন। সেটা এক ওভারেই কাজে লাগালেন। বেঞ্চে বসে ধার কমে যায়নি, বরং সুযোগ লুফে নেওয়ার নেশায় ধারালো হয়েছেন পঞ্চগড় এক্সপ্রেস।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link