অল্প বয়সে কল্পকথা

নারী এশিয়া কাপের আগের ম্যাচেই তিন উইকেট নিয়ে নজর কেড়েছিলেন শ্রীলঙ্কান তরুণী চামুডি প্রাভোধা। আজ পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের মহারণেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন এই উঠতি তারকা।

বয়সটা মাত্র ১৭ বছর হলে কী হবে, ক্রিকেটের বড় মঞ্চে বল হাতে তাঁর আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণ যেন অবিশ্বাস্য! নারী এশিয়া কাপের আগের ম্যাচেই তিন উইকেট নিয়ে নজর কেড়েছিলেন শ্রীলঙ্কান তরুণী চামুডি প্রাভোধা। আজ পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের মহারণেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন এই উঠতি তারকা।

নকআউট ম্যাচের বাড়তি চাপ সামলে চার ওভার বোলিং করে মাত্র ২৫ রান খরচায় তুলে নিয়েছেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট।ম্যাচের দশম ওভারে পাকিস্তানের সাদাফ শামাসকে ফ্লাইট আর ধারালো টার্নে পরাস্ত করেন চামুডি।

চতুর বোলিংয়ে শামাসকে উইকেট ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেন তিনি, যা সহজেই স্টাম্পিং করে দেন উইকেটরক্ষক কাউশিনি। এরপর ১৭ তম ওভারে আক্রমণাত্মক হয়ে ওঠা গুল ফিরোজাকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান নারী দলকে বড় ধাক্কা দেন এই লঙ্কান স্পিনার।

​মাত্র ৬.২৫ ইকোনমি রেটে বোলিং করে প্রতিপক্ষকে চেপে রাখার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার দিকে নিয়ে আসতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ১৭ বছর বয়সেও চাপের মুখে যে ঠান্ডা মাথার মানসিকতা ও নিখুঁত বোলিং চামুডি দেখাচ্ছেন, তা শ্রীলঙ্কান নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় আশার আলো দেখাচ্ছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link