কাউন্টিতে আগুন ঝরালেন খালেদ!

হাসান মাহমুদ ফিরলেও খুব বড় ক্ষতি হয়নি কেন্টের। খালেদ আহমেদ আছেন তো! বোলিং আক্রমণে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটাই পূরণ করলেন ডান হাতি এই বাংলাদেশি পেসার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচেই আগুন ঝরানো বোলিংয়ে তুলে নিলেন ৫ উইকেট।

কেন্টাবুরিতে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই দাপট দেখান খালেদ। তার বোলিং তোপে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। ১৫.৫ ওভার বল করে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। তার সঙ্গে যোগ দেন ম্যাট মিলনেস। তিনি ২৮ রান খরচ করে নেন ৪ উইকেট।

শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছিলেন খালেদ। প্রথম সাফল্য আসে ওপেনার জেনিংসকে ফিরিয়ে। ৩০ রান করা এই ব্যাটার খালেদের শর্ট বলে পয়েন্টে ক্যাচ দেন। পরের ওভারেই রকি ফ্লিনটফকে এলবিডব্লিউ করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি।

চা-বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন খালেদ। ৩৭ রান করা উইকেটকিপার-ব্যাটার হ্রাস্টকে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরানোর পর একে একে স্ট্যানলি ও স্যার জেমস অ্যান্ডারসনকে সাজঘরে পাঠান তিনি। অ্যান্ডারসনের উইকেট দিয়েই পূর্ণ হয় খালেদের ফাইফার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে এটি খালেদের প্রথম পাঁচ উইকেটের কীর্তি। দ্বিতীয় ম্যাচেই এমন পারফরম্যান্সে হাসান মাহমুদের অনুপস্থিতি কেন্টকে বুঝতেই দেননি তিনি। এর আগে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে হাসানকে কাউন্টি থেকে ফিরিয়ে নিয়েছে বিসিবি। তবে তার জায়গায় কেন্টের জার্সিতে খালেদ যেন নতুন করে নিজের সক্ষমতার জানান দিলেন।

Share via
Copy link