পাকিস্তানের ভিত গড়লেন শাওয়াল জুলফিকার!

শুরু থেকে শেষপর্যন্ত দাঁড়িয়ে থাকলেন, একপাশে ইনিংসটাকে গড়ে তুললেন শাওয়াল জুলফিকার। যার উপর ভর করে পাকিস্তান পেল বড় সংগ্রহ। সেমিফাইনালের মঞ্চে ফিফটি হাঁকিয়ে নিজের ভিন্ন এক সত্তার জানান দিলেন শাওয়াল।

শুরু থেকে শেষপর্যন্ত দাঁড়িয়ে থাকলেন, একপাশে ইনিংসটাকে গড়ে তুললেন শাওয়াল জুলফিকার। যার উপর ভর করে পাকিস্তান পেল বড় সংগ্রহ। সেমিফাইনালের মঞ্চে ফিফটি হাঁকিয়ে নিজের ভিন্ন এক সত্তার জানান দিলেন শাওয়াল।

তিনি মূলত আক্রমণাত্মক ব্যাটিংটাই বেশি করেন। ওপেনিংয়ে নেমে ঝড়ের গতিতে রান তুলবেন এটাই দেখা যায় শাওয়ালের ব্যাট থেকে। তবে এই ম্যাচে একটা ভিন্ন চরিত্র নিয়ে হাজির হলেন। সাপোর্টিং রোল প্লে করে দলের পায়ের তলার মাটিকে শক্ত করলেন।

ওপেনিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন শাওয়াল। তাড়াহুড়ো নেই ব্যাটে। নিজের উইকেটটা যে মূল্যবান তা বুঝে নিয়েছিলেন। তবে ৩৫ রানে দুই উইকেট হারানো পাকিস্তান তখনও বেশ চাপে। আয়েশা জাফর ক্রিজে এসে যখন ম্যাচের লাগাম নিলেন, শাওয়াল তাকে সঙ্গ দিয়ে গেলেন।

এই জুটি থেকেই পাকিস্তান পায় ১১৫ রান। শ্রীলঙ্কার বোলারদের হাত থেকে বেরিয়ে যায় ম্যাচের লাগাম। তবে শাওয়াল পুরোটা সময় ধীরস্থির ব্যাটিং করে গেছেন। একপাশ আগলে রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। যখনই সুযোগ এসেছে বাউন্ডারি আদায় করতে ভুল করেননি।

ইনিংসে একেবারে শেষ দিকে গিয়ে তবেই থেমেছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৫৪ রানের কার্যকর ইনিংস খেলে গেছেন। স্ট্রাইক রেটটা যদি আরেকটু বাড়াতে পারবেন তবে এই ইনিংসটা নিঃসন্দেহে অনবদ্যই হতো। তবে তাতে পাকিস্তানের ক্ষতি খুব বেশি হয়নি। আয়েশা জাফর পুষিয়ে দিয়েছেন সবটা। দিনশেষে পাকিস্তানের স্কোরবোর্ড হয়েছে বেশ সমৃদ্ধ।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link