কালামের সেঞ্চুরির দিনে বিশাল সংগ্রহ বিসিবি একাদশের

কালামের বিদায়ের পরও থামেনি বাংলাদেশের রানের চাকা। রিজওয়ান নিজের দায়িত্বটা ভালোভাবেই পালন করে সাজঘরে ফেরার আগে তুলে নেন গুরুত্বপূর্ণ ৫৯ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল সাতটি চারে। অন্যদিকে, শামীম হোসেন পাটওয়ারী ক্রিজে এসেই শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। মাত্র ৩০ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসে হাঁকান ছয়টি চার ও একটি ছক্কা।

এক ছক্কা ও ২০টি চারের সাহায্যে খেললেন ক্যারিয়ারসেরা ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস। কেভিন উইকহ্যামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিলেন কালাম সিদ্দিকী। তাঁর সঙ্গে ব্যাট হাতে আলো ছড়ালেন জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও শামীম হোসেন পাটওয়ারীও। আর তাতেই একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের রীতিমতো পরীক্ষায় ফেলল বিসিবি একাদশ!

ইনিংসের শুরুতে ওপেনার জিসান আলমকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন কালাম। এরপর দলীয় ২১৬ রানে অধিনায়ক জাকের আলী ফিরে গেলে ক্রিজে তাঁর সঙ্গী হন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। দুজনের ৯৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। এই জুটিতেই ব্যাট হাতে নিজের জাত চেনান কালাম। শেষ পর্যন্ত দলীয় ৩১৫ রানে উইকেট হারানোর আগে ১৩৫ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি।

কালামের বিদায়ের পরও থামেনি বাংলাদেশের রানের চাকা। রিজওয়ান নিজের দায়িত্বটা ভালোভাবেই পালন করে সাজঘরে ফেরার আগে তুলে নেন গুরুত্বপূর্ণ ৫৯ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল সাতটি চারে।

অন্যদিকে, শামীম হোসেন পাটওয়ারী ক্রিজে এসেই শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। মাত্র ৩০ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসে হাঁকান ছয়টি চার ও একটি ছক্কা

কালামের বিদায়ের পরও থামেনি বাংলাদেশের রানের চাকা। রিজওয়ান নিজের দায়িত্বটা ভালোভাবেই পালন করে সাজঘরে ফেরার আগে তুলে নেন গুরুত্বপূর্ণ ৫৯ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল সাতটি চারে। অন্যদিকে, শামীম হোসেন পাটওয়ারী ক্রিজে এসেই শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। মাত্র ৩০ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসে হাঁকান ছয়টি চার ও একটি ছক্কা।

সব মিলিয়ে ব্যাটারদের সম্মিলিত নৈপুণ্যে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রানের শক্ত সংগ্রহ দাঁড় করায় বিসিবি একাদশ। কালামের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিং ও শামীমের দ্রুতগতির রান দলকে এনে দেয় বড় পুঁজি।

সামনেই বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ ক্যারিবীয়দের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

তবে কালামের ১৩৫ রানের ইনিংসটি যতই স্মরণীয় হোক, প্রস্তুতি ম্যাচের পরিসংখ্যান হওয়ায় এটি তাঁর আনুষ্ঠানিক ক্যারিয়ার রেকর্ডে যুক্ত হবে না। তবু ব্যাট হাতে নিজের সামর্থ্যের এমন ঝলক দেখিয়ে ভবিষ্যতের জন্য আশার আলো ছড়ালেন এই তরুণ ব্যাটার।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link