ফাইনালের আগে ফ্রান্সের ভাইরাস আতঙ্ক

৯২ বছরের ইতিহাসে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ টানা দুই বিশ্বকাপ জিতেছে দুটি দল। ১৯৫৮ আর ১৯৬২ সালে ব্রাজিলের টানা দুইবার বিশ্বকাপ জেতার পর আর শিরোপা ধরে রাখতে পারেনি কোনো দলই। ফ্রান্সের সামনে এবার সেই অর্জনের হাতছানি। তবে খেলোয়াড় ও কোচ হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের খুব কাছে থাকা দিদিয়ের দেশমের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে তার দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের অসুস্থতা।

লুসাইল স্টেডিয়ামে রবিবার নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতার মিশনে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। কিন্তু সেমিফাইনালের আগে থেকেই ফ্রান্স দলে দেখা দিয়েছে ফ্লু জনিত সমস্যা। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, কয়েকজন খেলোয়াড় ঠান্ডা জনিত সমস্যায় ভুগছে। শুক্রবার যার মধ্যে সর্বশেষ সংযোজন ডিফেন্ডার রাফায়েল ভারান আর ইব্রাহিমা কোনাতে।

অসুস্থতার কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল মিস করেন সেন্টার ব্যাক দায়ত উপামেকানো আর মিডফিল্ডার আদ্রিয়ান রাবিয়ট। যদিও সেমিফাইনালের পর কোচ দিদিয়ের দেশম জানান দলের এই অসুস্থতা জনিত সমস্যা নিয়ে উদ্বিগ্ন নন তিনি। এই ফ্লু জনিত সমস্যা যেন দলের মধ্যে না ছড়ায় এ নিয়ে সকলে সতর্ক আছে বলেও জানান তিনি।

ফ্রান্স দলের পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ হওয়া খেলোয়াড়দের আলাদা করে রাখা হয়েছে, ‘অসুস্থ খেলোয়াড়রা নিজেদের রুমেই অবস্থান করছেন। দলের ডাক্তাররা তাদের দেখভাল করছেন। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি অসুস্থদের জন্য।’

ফ্রান্স ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে বলেন, ‘ভাইরাস নিয়ে ভীত নই আমরা। দায়োত এবং রাবিয়োট কিছুটা পাকস্থলিত পীড়ায় ভুগছে। আমি তাদের আদা এবং মধু দিয়ে চা বানিয়ে দিয়েছিলাম, এরপর থেকে তারা ভালো অনুভব করছে। আমি আশা করি ফাইনালের আগে সবাই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।’

কোচ দিদিয়ের দেশম অবশ্য খুবই আত্মবিশ্বাসী দায়ত আর রাবিয়োটকে নিয়ে। তারা ফাইনালে খেলবেন বলে আশাবাদী দেশম, ‘দায়োত ঠিক হয়ে যাবে। গত শনিবার থেকে সে ভালো অনুভব করছিলো না। জ্বরে ভুগছিলো সে। জ্বর তার শরীরকে কিছুটা দুর্বল করে দিয়েছিলো।’

সতর্কতা থেকেই দায়োতকে সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলাননি দেশম, ‘সেমিফাইনালে আমি দায়োতকে না খেলানোর সিদ্ধান্ত নেই এবং তার জায়গায় কোনাতে কে খেলাই। এই পর্যায়ে খেলার জন্য কোনাতে পুরাপুরি প্রস্তুত বলেই প্রমাণ করেছে সে।’

রাবিয়োটকেও ফাইনালে পাবার ব্যাপারে আশাবাদী দেশম, ‘রাবিয়ট অসুস্থ ছিলো সেমিফাইনালের দিন। কিছুটা উন্নতি করেছিলো সে কিন্তু বেঞ্চে থাকার মত অবস্থায় ছিলো না। সেমিফাইনালের পর আরো ৪ দিন সময় পাচ্ছি আমরা। আশা করি সে পুরোপুরি ফিট হয়ে উঠে এবং ফাইনালে আমরা তাকে পাব।’

রাবিয়োট আর দায়োত অসুস্থতার দুশ্চিন্তা কাটতে না কাটতেই দেশমকে চিন্তায় ফেলেছে ভারান আর কোনাতের অসুস্থতা। ভারান আর কোনাতে ফাইনাল মিস করলে বেশ বিপদেই পড়বেন দেশম। আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালে তার সেরা তিনজন ডিফেন্ডারের দুইজনই তাহলে ছিটকে যাবেন ফাইনাল থেকে।প্রতিপক্ষের বিরুদ্ধে রণকৌশল সাজানোর পাশাপাশি তাই নিজের দল সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে ফ্রান্সকে দুইটি বিশ্বকাপ জেতানো দেশমের

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link