‘দেশের বাইরে হাসানকে প্রয়োজন হবে’

বাংলাদেশের পাইপলাইনে যে কয়েকজন সম্ভবনাময় পেসার রয়েছেন তাদের ভিতর হাসান মাহমুদ অন্যতম। ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেকের পর এবার এই পেসারের অপেক্ষা টেস্ট অভিষেকের। গতকাল ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ।

টেস্টে হাসান মাহমুদের উপর আস্থা রেখে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন দেশের বাইরে বাংলাদেশের তরুপের তাস হতে পারেন হাসান মাহমুদ।

তিন ফরম্যাটে সুযোগ পেলেও ঘরোয়া ক্রিকেটে খুব বেশী ম্যাচ খেলেননি হাসান মাহমুদ। মূলত ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসেন এই পেসার। প্রথম শ্রেণীর ম্যাচ বেশী না খেললেও হাসানের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই নির্বাচক হাবিবুল বাশার সুমনের। সুমন বিশ্বাস করেন বাংলাদেশকে দীর্ঘ সময় সার্ভিস দিবেন এই পেসার।

বাশার বলেন, ‘খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ কিন্তু এই ছেলেটা খেলেনি। কিন্তু অল্প সময়ের মধ্যে পরিণত হয়েছে। সে আমাদের জন্য খুব ভালো একজন প্রতিভা। আমরা মনে করি হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি।’

গত বছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। ওয়ানডে অভিষেকে স্পিন সহায়ক উইকেটেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে চার উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ।

এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়েও দারুণ বোলিং করেছিলেন হাসান মাহমুদ। ৯ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। নিখুঁত বোলিং অ্যাকশন, লাইন লেন্থ নিয়ন্ত্রণ করে বোলিং ও বাড়তি বাউন্স আদায়ের ক্ষমতাই হাসান মাহমুদের প্রধান শক্তি। আর এজন্যই তাঁর উপর আলাদা নজর নির্বাচকদের।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। দেশের মাটিতে স্পিনাররা মূল দায়িত্ব পালন করলেও নিউজিল্যান্ড সহ দেশের বাইরে মূল দায়িত্ব নিতে হবে পেসারদেরই। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন বিদেশের মাটিতে অনেক কার্যকর হতে পারেন এই পেসার।

তিনি বলেন ‘বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই এ ধরণের পেসার কিন্তু আমাদের খুব দরকার যাদের বলে বাড়তি পেস থাকে। তার খুব ভালো একটা ভবিষ্যত আছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে’ আরও যোগ করেন তিনি।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link