কোচ নিয়ে পাকিস্তানের ‘সার্কাস’

দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে কোচ থাকবেন কে, এটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এখন। গিলেস্পি সাদা বলের কোচ হতে আগ্রহী নন। সেজন্যই কি হাত বাড়ানো আকিব জাভেদের দিকে? প্রশ্ন গুলোর জবাব দেবে কে? নাকি পিসিবির কাছেও কোনো জবাব নেই।

এক কথায় একে ‘সার্কাস’ ছাড়া অন্য কিছু বলার সুযোগ নেই। টেস্ট কোচ হিসেবে জেসন গিলেস্পির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল পাকিস্তানের অন্দরমহলে। এমনকি শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে খবর আসা শুরু হয়।

গিলেস্পিকে সরিয়ে আকিব জাভেদকে তিন সংস্করণের কোচ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! এমন খবর প্রচার করে খোদ ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। তবে, তখনই যেন টনক নড়ে পিসিবির।

এক বিবৃতি নিয়ে হাজির হয়ে পিসিবি। সংস্থাটি জানায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের দুই ম্যাচে আকিব নয়, বরং কোচ থাকছেন গিলেস্পিই। দিন গড়াতেই আবার জানা যায়, সাদা বলের জন্য আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন আকিব জাভেদ। সব মিলিয়ে এই ঘটনাকে সার্কাস ছাড়া অন্য কিছু বলার কোনো উপায় নেই।

অবশ্য, কোচ কিংবা অধিনাযক ইস্যুতে পাকিস্তানের এমন নাটক নতুন কিছু নয়। গত বছরের নভেম্বরের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত পাকিস্তান একটাও ওয়ানডে খেলেনি। অথচ, অধিনায়ক পাল্টেছে তিন বার।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে, সময় হাতে নেই খুব একটা। গ্যারি কার্স্টেনের মত কোচ সেখানে টিকতে পারলেন না, বের হয়ে গেলেন চুক্তি শেষ হওয়ার আগেই। এবার জেসন গিলেস্পিকে নিয়েও শুরু হয়েছে টালবাহানা।

পিসিবির দেওয়া বিবৃতিতেও আছে বিভ্রান্তি। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে কোচ থাকবেন গিলেস্পি। কিন্তু, এর পর কি হবে তা বলা হয়নি। এরপরই তো দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ।

সেখানে কি অভিষেক হবে আকিব জাভেদের? নাকি অন্য কেউ? নাকি বহাল থাকবেন গিলেস্পি?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোচ থাকবেন কে, এটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এখন। গিলেস্পি সাদা বলের কোচ হতে আগ্রহী নন। সেজন্যই কি হাত বাড়ানো আকিব জাভেদের দিকে? প্রশ্ন গুলোর জবাব দেবে কে? নাকি পিসিবির কাছেও কোনো জবাব নেই।

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link