নিজের আলোয় আলোকিত খালেদ আহমেদ!

কেন্টে বাংলাদেশের যেই খেলুক না কেন, আলো ছড়াবেনই। এ যেন অঘোষিত এক সত্যে রূপ নিয়েছে। দুই ইনিংস মিলে আট উইকেট শিকার করা খালেদ আহমেদ সেই সত্যটার বাস্তবতা দেখালেন আরও একবার। যেন বললেন, 'হাসান মাহমুদ নেই তো কী হয়েছে, আমি তো আছি।'

কেন্টে বাংলাদেশের যেই খেলুক না কেন, আলো ছড়াবেনই। এ যেন অঘোষিত এক সত্যে রূপ নিয়েছে। দুই ইনিংস মিলে আট উইকেট শিকার করা খালেদ আহমেদ সেই সত্যটার বাস্তবতা দেখালেন আরও একবার। যেন বললেন, ‘হাসান মাহমুদ নেই তো কী হয়েছে, আমি তো আছি।’

সতীর্থের বিদায়ে যে জায়গাটা ফাঁকা হয়েছিল, নিজের আগুনঝরা বোলিংয়ে সেটাই যেন পূরণ করে দিলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে এমন দাপট দেখালেন, হাসানের অনুপস্থিতি কেন্টকে বুঝতেই দিলেন না তিনি। এক ম্যাচে ৮ উইকেট নিয়ে খালেদ এখন কেন্টের ভরসায় পরিণত হয়েছেন।

কেন্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিন থেকেই শুরু হয় খালেদের তাণ্ডব। প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারকে মাত্র ১৬১ রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ১৫.৫ ওভার বল করে ৪২ রান খরচায় তুলে নেন পাঁচ উইকেট।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে এটি খালেদের প্রথম পাঁচ উইকেটের কীর্তি। তবে গল্পটা সেখানেই শেষ হয়নি। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেই নিজের দ্বিতীয় বলে কিটন জেনিংসকে জ্যাক ক্রলির ক্যাচ বানান তিনি। এরপর মার্কাস হ্যারিসকে ফেরান ক্যাচে। এরপর আরও একখানা শিকার যায় নিজের ঝুলিতে।

 

হাসান মাহমুদ যখন জাতীয় দলের ডাকে দেশে ফিরলেন, তখন কেন্টের সামনে প্রশ্ন ছিল, তাঁর তৈরি করা শূন্যতা কে পূরণ করবে? উত্তরটা দিয়েছেন খালেদ আহমেদ। শুধু শূন্যতা পূরণই নয়, নিজের স্বকীয় পরিচয়টাও আলাদা করে দিয়েছেন।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link