ধারাভাষ্যকার যখন পরিচ্ছন্নতাকর্মী!

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ছিল ওয়েলিংটনের স্কাই স্টেডিয়াম। বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হলেও আলোচনায় এসেছে সাইমন ডউলের এক টুইট। টুইটারে কমেন্ট্রি বক্সের চেয়ারের ওপরে রাখা কিছু ময়লা কাপড়ের একটা ছবি পোস্ট করেন ডউল।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি খেলার কথা ছিল শুক্রবার। বৃষ্টিতে কোন খেলায় মাঠে গড়ায়নি, ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচকে।কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডউলের এক টুইটার পোস্ট।

স্টেডিয়াম কর্তৃপক্ষের আতিথেয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। ধারাভাষ্যকার কক্ষের সমস্ত সিট নাকি নোংরা অবস্থায় ছিল। আর সেই নোংরা নাকি পরিষ্কার করেছেন স্বয়ং ডউল!

নোংরা কাপড়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ডউল। তিনি জানিয়েছেন ওই কাপড়টি দিয়েই তিনি ধারাভাষ্যকরদের চেয়ারের ময়লা পরিষ্কার করেছেন। তাঁর এই দাবি চাঞ্চল্য ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি এক টুইটে লিখেছেন, ‘স্কাই স্টেডিয়ামে আরও একটি কারণে খেলা উচিত। আমাদের ধারাভাষ্যকারদের বসার জায়গা আমি নিজ হাতে পরিষ্কার করেছি। যাতে করে আমাদের বিদেশের অতিথিরা সেখানে বসতে পারেন। অত্যন্ত লজ্জার। নিউজিল্যান্ডে আপনাকে স্বাগতম।’

সিরিজে ধারাভাষ্যকরদের প্যানেলে রয়েছেন এই সাইমন ডউল। তিনি নিজের টুইটেই তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

জানিয়ে রাখা ভাল, প্রথম ম্যাচ বৃষ্টিতে ভাসার পর রোববার সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। আবার শেষ টি-টোয়েন্টি ম্যাচের সময়ও বৃষ্টির সম্ভাবনা আছে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২২ নভেম্বর, মঙ্গলবার। ভেন্যু নেপিয়ার।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link