ভারত কেন অপ্রতিরোধ্য?

নিখুঁত পরিকল্পনা, কার্যকর সব উদ্যোগ আর গোটা টিমের পরিশ্রমের মিশেলেই ভারত নারী দল এশিয়ার মঞ্চে কায়েম করেছে নিজেদের রাজ! রেকর্ড আটবার এশিয়া কাপজয়ী দলটির এই অপরাজেয় দুর্গ ভাঙার নতুন কোনো উপায় বাকি দেশগুলো খুঁজে পাবে কি? সেটাই এখন দেখার পালা!

ভারত নারী দলকে কেউ হারাতে পারেনি, অপ্রতিরোধ্য অর্থটা ভারতের নামের পাশেই মানায়। এশিয়া কাপে একচেটিয়া দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন টাইটেল বাগিয়ে নিয়েছে তারা। এমন  অবিশ্বাস্য আধিপত্যের পেছনের আসল রহস্যটা কী? তলিয়ে দেখা যাক্ ব্যাপারটা।

ভারতের সবচেয়ে বড় শক্তির জায়গাটাই হলো দুর্দান্ত টিমওয়ার্ক। অন্যান্য় দল যখন তারকাদের একক পারফরম্যান্সের ওপর নির্ভর করে থাকে গুরুত্বপূর্ণ ম্যাচে, তখন ভারতীয় খেলোয়াড়রা দলীয়ভাবে খেলা বের করে আনার দিকেই নিজেদের সম্পূর্ণ সঁপে দেন!

দলের বিপদের সময়ে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হতেও ভারতীয় নারীদের জুড়ি মেলা ভার। স্মৃতি মান্ধানা থেকে শেফালি ভার্মা, দীপ্তি শর্মা থেকে শ্রী চরাণী ব্যাট আর বল হাতে যে কোনো সময়ে জ্বলে উঠে ছারখার করে দেন প্রতিপক্ষকে!

শুধু ব্যাটিংই নয়, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভারতীয় দল সমানভাবে ভারসাম্য বজায় রেখেছে গোটা আসরেই। শ্রী চরাণী, দীপ্তি শর্মা এবং প্রেমা রাওয়াতদের মতো বোলাররা ধারাবাহিকভাবে প্রতিপক্ষের ব্যাটিং দুর্গ গুড়িয়ে দিয়েছেন।

গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করার ম্যাচে বিধ্বংসী রূপ দেখা গেছে ভারতের বোলারদের। আর ফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে মাত্র ১১১ রানে গুটিয়ে ফেলে সহজ জয় নিশ্চিত করে ভারত। মাঠে নীল জার্সিধারীদের তীক্ষ্ণ গ্রাউন্ড ফিল্ডিংও দারুণভাবে সহায়তা করেছে ভারতকে।

তবে এই অভূতপূর্ব সাফল্যের ধারা একদিনে গড়ে ওঠেনি। এটি দীর্ঘমেয়াদী সূক্ষ্ম পরিকল্পনার ফসল। কেননা, পুরুষ দলের মতোই নারী ক্রিকেটের পরিচর্যায়ও ভারত সমানভাবে যত্নশীল। এশিয়ার বুকে একমাত্র উইমেন প্রিমিয়ার লিগ আয়োজন করে নতুন নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে একমাত্র বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াই (বিসিসিআই)। এই পেশাদার পরিকাঠামোই জন্ম দিয়েছে অপরাজেয় টিম ইন্ডিয়ার।

নিখুঁত পরিকল্পনা, কার্যকর সব উদ্যোগ আর গোটা টিমের পরিশ্রমের মিশেলেই ভারত নারী দল এশিয়ার মঞ্চে কায়েম করেছে নিজেদের রাজ! রেকর্ড আটবার এশিয়া কাপজয়ী দলটির এই অপরাজেয় দুর্গ ভাঙার নতুন কোনো উপায় বাকি দেশগুলো খুঁজে পাবে কি? সেটাই এখন দেখার পালা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link