বিশ্রাম নয়, স্বেচ্ছায় সরে গেছেন বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতা আর নিজের ফর্মহীনতার পর বাবরের এই অনুপস্থিতি ক্রিকেট পাড়ায় জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ইতোমধ্যেই তাকে বাদ দেওয়া নিয়ে মোহসিন নাকভির একশন কিংবা বোর্ড কর্তৃক বিশ্রামের গুঞ্জন উঠলেও, প্রকৃতপক্ষে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।

​বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হলেও মাঠের লড়াইয়ে দেখা যাবে না পাকিস্তানের সবচেয়ে বড় তারকা বাবর আজমকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতা আর নিজের ফর্মহীনতার পর বাবরের এই অনুপস্থিতি ক্রিকেট পাড়ায় জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ইতোমধ্যেই তাঁকে বাদ দেওয়া নিয়ে মোহসিন নাকভির অ্যাকশন কিংবা বোর্ড কর্তৃক বিশ্রামের গুঞ্জন উঠলেও, প্রকৃতপক্ষে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।

গুঞ্জন ছিল, পিসিবি প্রধান মোহসিন নাকভির নির্দেশে বাবরকে ছেঁটে ফেলা হয়েছে। তবে জিও নিউজের সাম্প্রতিক প্রতিবেদন বলছে ভিন্ন কথা। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা বাবর ফর্ম উদ্ধারে নিজেই ম্যানেজমেন্টের সাথে কথা বলে বিরতি নিয়েছেন।

এই সময়টা তিনি নেট প্র‍্যাক্টিসে দিতে চান। ৩১ বছর বয়সী এই ব্যাটার কঠোর পরিশ্রম আর ড্রিলের মাধ্যমে নিজের চিরচেনা সেই জাদুকরী ব্যাটিং স্টাইল ফিরে পেতেই যেন মরিয়া। তাই বাংলাদেশ সিরিজ তো বটেই, এমনকি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেও দেখা যাবে না তাকে। আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়েই আবারও মাঠে ফিরছেন বাবর।

এদিকে প্রধান কোচ মাইক হেসন সাফ জানিয়ে দিয়েছেন, কাউকে বাদ দেওয়া হয়নি। বরং ভবিষ্যৎ প্রজন্মের মেধা যাচাইয়ের মঞ্চ হিসেবে তারা এই সিরিজকে বেছে নিয়েছেন। ওয়ানডে স্কোয়াডে ঠাঁই হয়েছে ছয়জন ‘আনক্যাপড’ বা নতুন মুখের।

শাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ কিংবা শামিল হোসেনদের মতো তরুণ তুর্কিদের ওপরই ভরসা রাখছে পিসিবি।​কোচ হেসনের ভাষায়, ‘আমরা খুব কমই এমন সুযোগ পাই যেখানে তরুণদের মেধা যাচাই করা যায়। সামনে বড় বড় টুর্নামেন্ট রয়েছে, তার আগে এই সিরিজটি আমাদের জন্য একটি পরীক্ষাগার হিসেবে কাজ করবে।’

​শাহীন শাহ আফ্রিদিও কোচের সুরে সুর মিলিয়েছেন। তার মতে, বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করার এটাই মোক্ষম সুযোগ। বাবর আজম দৃশ্যপটের আড়ালে থাকলেও, তার ছায়া হয়ে এই তরুণরা বাংলাদেশের মাটিতে কতটা লড়াই করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link