এক ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ইমন!

মাত্র ক’দিন আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে পিঠের ইনজুরি নিয়ে ফিরেছেন। এই সিরিজটা তাঁর খেলারই কথা ছিল না। কিন্তু, স্রেফ ভাগ্যের সহায়তায় দ্রুত ইনজুরি কাটিয়ে তিনি ফিরেছেন, ফিরে পারফর্মও করেছেন।

স্রেফ একটা ওভারেই ভোল পাল্টে যায় বাংলাদেশের ইনিংসের। একাদশ তম ওভারের প্রথম বলে তানজিদ তামিম ফিরে গেলেও এর পরের পাঁচটা বল থেকে বাংলাদেশ করে ১৮ রান। পরিস্কার একটা স্টেটমেন্ট, আর সেটা হল লক্ষ্য যাই হোক না কেন, স্কোর বোর্ডের প্রেসার যাই হোক না কেন, ম্যাচটা জিততে চায় বাংলাদেশ।

সেই ওভারেই মাত্র ক্রিজে আসা পারভেজ হোসেন ইমন একটা ছক্কা ও একটা চার হাকান। ইনিংস শেষ করেন ১৪ বলে ২৮ রান নিয়ে। ১০ ওভার শেষে যখন বাংলাদেশের রান ছিল মাত্র ৭৭, সেখানে ইমনের ২০০ স্ট্রাইক রেটের এই ইনিংসটা ম্যাচ শেষে বাংলাদেশের ভাগ্যের চাঁকা পাল্টে দেয়। আর এই ইনিংসে মিডল অর্ডারের সংকটও কিছুটা হলেও কেটে গেল বাংলাদেশের।

ঈশ সোধির করা সেই ওভার থেকে শুরু। এরপর অবশ্য আর মাত্র একট ছক্কাই হাকান তিনি। মানে বাউন্ডারি হাকানোর সাথে সাথে রানিং বিটুইন দ্য উইকেটেও জোর দিয়েছেন তিনি। মাত্র ২৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে যখন ফিরে যান সাজঘরে, তখন বাংলাদেশ প্রায় জয়টা দেখতে শুরু করেছে।

মাত্র ক’দিন আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে পিঠের ইনজুরি নিয়ে ফিরেছেন। এই সিরিজটা তাঁর খেলারই কথা ছিল না। কিন্তু, স্রেফ ভাগ্যের সহায়তায় দ্রুত ইনজুরি কাটিয়ে তিনি ফিরেছেন, ফিরে পারফর্মও করেছেন।

তার ওপর ওপেনার হওয়ার পরও খেলতে হয়েছে মিডল অর্ডারে। ফলে, আদৌ দিনি পারফরম করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা ছিল। ছক্কা হাকিয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। ইমনের এই শঙ্কা উড়িয়ে দেওয়া পারফরম্যান্সই দিন শেষে বাংলাদেশের ম্যাচ জয়ের এক্স ফ্যাক্টর।

Share via
Copy link