দুই কিংবদন্তির গোল সংখ্যা নিয়ে বিতর্ক

গোল করে আলোচনায় আসার ক্ষেত্রে বিশ্বের দুই মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি'র কোনো জুড়ি নেই। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাঁদের ক্যারিয়ারের গোল সংখ্যা, যেখানে দুজনই আছেন ১০০০ গোলের মাইলফলক স্পর্শের খুব দ্বারপ্রান্তে।

গোল করে আলোচনায় আসার ক্ষেত্রে বিশ্বের দুই মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি’র কোনো জুড়ি নেই। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাঁদের ক্যারিয়ারের গোল সংখ্যা, যেখানে দুজনই আছেন ১০০০ গোলের মাইলফলক স্পর্শের খুব দ্বারপ্রান্তে।

স্প্যানিশ গনমাধ্যম মার্কা’র এক প্রতিবেদনে বলা হয়েছে,  দুই তারকার কিছু বিতর্কিত গোলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে যা তাঁদের ক্যারিয়ারের সামগ্রিক গোল সংখ্যার আসল হিসাব কে জটিল করে তুলেছে।

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানভিত্তিক সূত্র অনুযায়ী রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা প্রায় ৯৭০ এর কাছাকাছি, অন্যদিকে মেসির ক্ষেত্রে এই সংখ্যাটি ৯০০ ছাড়িয়েছে। তবে বিতর্ক তৈরি হয়েছে তাঁদের নির্দিষ্ট কিছু ম্যাচের গোল নিয়ে যেগুলো একেকটি সংস্থা একেকভাবে গণনা করেছে। সংস্থাগুলোর ভিন্ন ভিন্ন গণনার করার কারণে দুই তারকার মোট গোল সংখ্যার পার্থক্য তৈরি হয়েছে।

কিছু গোলকে অফিশিয়াল ধরা হলেও, অন্য কিছু পরিসংখ্যান সংস্থা সেগুলোকে স্বীকৃতি দিচ্ছেনা। ফলে এই দুই কিংবদন্তির ক্যারিয়ারে মোট গোল সংখ্যা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি।

প্রতিবেদনে বলা হয়, রোনালদোর কয়েকটি প্রীতি ম্যাচ ও যুব পর্যায়ের কিছু গোল নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে মেসিরও কিছু ম্যাচের গোল সরকারি রেকর্ডে থাকলেও তা বিভিন্ন পরিসংখ্যান ভিত্তিক সংস্থা মেনে নিচ্ছেন না।

মেসির ঘটনাটি সাম্প্রতিক। মেজর লীগ সকারের ১৩তম ম্যাচে ইন্টার মিয়ামি এবং এফসি সিনিসিনাটির মধ্যকার ম্যাচে বিতর্কিত গোলটি হয়। অন্যদিকে রোনালদোর ঘটনাটি ঘটে ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর, যখন তিনি লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হয়েছিলেন। গোলের সংখ্যার এই তর্ক বিতর্কের মাঝে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ১০০০ গোলের মাইলফলক স্পর্শে কে বেশি এগিয়ে থাকবেন?

সম্ভাবনা রয়েছে পর্তুগাল ও আর্জেন্টিনার হয়ে এই দুই মহা তারকার তাঁদের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, আর বিশ্বকাপ শেষে তারকাদ্বয়ের গোল সংখ্যা কত দাঁড়াবে তা কেবল সময়ই বলে দিবে।

গোলের সংখ্যা যাইহোক না কেন, বয়স ছাপিয়ে এখনও মাঠে এই দুই ফুটবল তারকার অসাধারণ ধারাবাহিকতা মুগ্ধ করছে ভক্তদের। ৪১ বছর বয়সী রোনালদো এখনও ধারাবাহিক ভাবে গোল করে যাচ্ছেন , অন্যদিনে ৩৮ বছর বয়সী মেসি এখনও খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

ফুটবল ইতিহাসে এই দ্বৈরথকে অনেকই ‘সর্বকালের সেরা’ হিসেবে দেখেন। তাই ১,০০০ গোলের মাইলফলক ঘিরে বিতর্ক থাকলেও, রোনালদো ও মেসি দুজনই ইতোমধ্যে নিজেদেরকে কিংবদন্তির আসনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন।

Share via
Copy link