বজ্রপাতের ভয়ে স্থগিত হয়ে গেল ফ্রান্স আর ইরাকের ম্যাচ। প্রথম ৪৫ মিনিট খেলে ফেললেও আর মাঠে নামা হলো না এই দুই দলের। প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে আবহাওয়ার কারণে ম্যাচ স্থগিত হওয়া দেখতে পেল ফুটবল বিশ্ব।
ইরাকের বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পে নেমেছিলেন ফ্রান্সের জার্সি গায়ে ১০০তম ম্যাচ খেলতে। ১৪ মিনিটে মাইকেল ওলিসের বাড়িয়ে দেওয়া পাস থেকে বাঁ পায়ে দারুণ এক শটে গোল করেন। আক্রমণের চেষ্টা থাকলেও গোল পায়নি কোনো দলই।

প্রথমার্ধের শেষদিকেই বৃষ্টি শুরু হতে যায়, যদিও এরই মধ্যে খেলা তখন চালিয়ে যায় দুই দল। কিন্তু, আসল বিপত্তি বাদে বিরতির সময়ে। বৃষ্টি যেন আরও জেঁকে বসতে থাকে।
দর্শকেরা যখন অপেক্ষায় আছেন আবার দেখতে পাবেন দুই দলের লড়াই, তখনই বিগ স্ক্রিনে দেখা গেল এক অবাক করা খবর। কর্তৃপক্ষ আর্জি জানিয়েছে, সকল দর্শকেরা যেন দ্রুত স্টেডিয়াম ছেড়ে চলে যান। বজ্রপাতের কারণে স্থগিত করা হয় ফ্রান্স-ইরাকের এই ম্যাচ। ফিফার নিয়ম অনুসারে, স্টেডিয়ামের আট কিলোমিটার এলাকার মধ্যে বজ্রপাত হলে ৩০ মিনিটের জন্য স্থগিত হবে ম্যাচ।

বিশ্বকাপের ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম এমন কোনো ঘটনার সাক্ষী হলেন ফুটবল ভক্তেরা। আবহাওয়ার কারণে ম্যাচ স্থগিতের ঘটনা আর কখনো ঘটতে দেখা যায়নি। ৪৮ দেশ নিয়ে হওয়া এইই বিশ্বকাপে এসে আরও এক বিরল ঘটনার মুখোমুখি হলেন ফুটবল ভক্তেরা।










