অবশেষে পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ!

অবশেষে থামল বাংলাদেশের জয়রথ। টানা তিন ম্যাচ জেতার পর অ্যাডিলেড স্টাইকার্সের কাছে গ্রহণ করতে হলো পরাজয়ের স্বাদ। আরিফুল ইসলামের ৫৪ বলে ৬৬ রানের ব্যর্থ চেষ্টা কেবলই ব্যবধান কমিয়েছে। বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে ২১ রানের পরাজয় মেনে নিতে হয়েছে।

অবশেষে থামল বাংলাদেশের জয়রথ। টানা তিন ম্যাচ জেতার পর অ্যাডিলেড স্টাইকার্সের কাছে গ্রহণ করতে হলো পরাজয়ের স্বাদ। আরিফুল ইসলামের ৫৪ বলে ৬৬ রানের ব্যর্থ চেষ্টা কেবলই ব্যবধান কমিয়েছে। বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে ২১ রানের পরাজয় মেনে নিতে হয়েছে।

আগে ব্যাট করতে নামা অ্যাডিলেড স্টাইকার্স শুরুতেই দাপট দেখায়। ওপেনিং জুটি থেকেই তুলে নেয় ৩৪ রান। বাংলাদেশকে যে বিপাকেই পড়তে হবে, তার আভাস পাওয়া যায় সেখান থেকেই। জুটি ভাঙেন মোহাম্মদ রুবেল। এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। কিছুটা টেনে রাখা যায় অ্যাডিলেডের রানের গতি। রুবেল অবশ্য আরও দুই উইকেট শিকার করে সংখ্যাটাকে তিন করে নেন।

তবুও ফাঁক গলে ঠিকই রান তুলতে থাকে অ্যাডিলেড। মাঝের সময়টাতে কিছুটা খেই হারিয়ে ফেলে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে রিপন মন্ডল ছিলেন যথেষ্ট খরুচে। তিন ওভারেই দিয়েছেন ৪৬ রান। বড় রান করার মোমেন্টাম ওখান থেকেই পেয়েছে অ্যাডিলেড। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন কিছুটা ক্ষত পুষিয়ে দেন। ইনিংসের শেষ ওভারে এসে তুলে নেন তিন উইকেট। ১৬৪ রানেই থেমে যায় অ্যাডিলেডের রানের চাকা। সাকলাইন চার ওভার হাত ঘুরিয়ে সর্বমোট চার উইকেট নেন।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই হোঁচট খায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই জিসান আলমকে ফিরে যেতে হয়। সেই ধাক্কা অবশ্য হাবিবুর রহমান সোহান আর আরিফুল ইসলাম মিলে ভালোই সামাল দিচ্ছিলেন। দুজনের কাছ থেকে আসে ৬১ রান। সোহান ২৩ রানে ফিরে গেলে হাল ধরেন আরিফুল। একপ্রান্ত ধরে রাখেন, তবে সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। আরিফুলের স্লো স্ট্রাইক রেটের ব্যাটিং প্রতি ওভারের চাহিদা মেটাতে পারেনি। রানের চাপটাও তাই বাড়তে থাকে ক্রমশ।

 

তবে মিডল অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। সাব্বির রহমানের কাছে প্রত্যাশা থাকলেও তা মেটাতে পারেননি তিনি। ফলাফল, পরাজয় হাতছানি দেয় বাংলাদেশের সামনে। শামীম পাটোয়ারি ১৮ রান করে আরিফুলকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন, তাতেও খুব একটা লাভ হয়নি। ১৪৩ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। পরাজয়ের ব্যবধান ২১ রান।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link