মেসিকে ঘিরে শঙ্কা, আর্জেন্টিনা-মিশরের সম্ভাব্য একাদশে কারা

বিশ্বকাপের নকআউটে কখনো শুধু কৌশলের নয়, লড়াই হয় শরীরের সঙ্গেও। অতিরিক্ত সময়ের ক্লান্তি, চোটের শঙ্কা আর দল নির্বাচন সব মিলিয়ে মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আর্জেন্টিনার শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার নাম লিওনেল মেসি।

বিশ্বকাপের নকআউটে কখনো শুধু কৌশলের নয়, লড়াই হয় শরীরের সঙ্গেও। অতিরিক্ত সময়ের ক্লান্তি, চোটের শঙ্কা আর দল নির্বাচন সব মিলিয়ে মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আর্জেন্টিনার শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার নাম লিওনেল মেসি।

শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে টানা ১২০ মিনিটের রুদ্ধশ্বাস জয়ের পর অনুশীলনে পুরোপুরি স্বস্তিতে ছিলেন না নাহুয়েল মোলিনা, এনজো ফার্নান্দেজ ও ফাকুন্দো মেদিনা। শেষ ষোলোতে চোট পেয়ে মাঠ ছাড়া মেদিনার সমস্যাকে অবশ্য গুরুতর মনে করা হচ্ছে না; এটি মূলত ক্র্যাম্প বলেই জানানো হয়েছে। তবু প্রয়োজনে বাঁ-প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকো প্রস্তুত আছেন। উইঙ্গার নিকো গনসালেসের গোড়ালির চোট নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

 

এর মাঝেই নতুন আলোচনার জন্ম দিয়েছে মেসির মাথায় দেখা যাওয়া ফোলা অংশ। কেপ ভার্দের বিপক্ষে সংঘর্ষের পরও পুরো ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “একটু ব্যথা আছে, তবে আমি ভালো আছি।” এখন পর্যন্ত আর্জেন্টিনা শিবির থেকে কোনো আনুষ্ঠানিক চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করা হয়নি এ বিষয়ে। তবে দলের আশা, অধিনায়ককে নিয়েই মিশরের বিপক্ষে নামা যাবে।

মেসিও থেমে নেই। শেষ ৩২-এ গোল করে তিনি দুটি ভিন্ন বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ১২টি গোলের রেকর্ডও গড়েন তিনি, যদিও কয়েক ঘণ্টার ভেতরেই সেই কীর্তিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

অন্যদিকে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মিশরও ভুগছে রক্ষণভাগের দুশ্চিন্তায়। লেফট-ব্যাক করিম হাফেজের অবস্থা এখনও নিশ্চিত নয়, আর বিকল্প আহমেদ ফাতুহও উরুর চোট কাটিয়ে পুরোপুরি ফিট নন। সেন্টার-ব্যাক মোহাম্মদ আবদেলমোনেমের খেলাও অনিশ্চিত। তবে হলুদ কার্ড নিষেধাজ্ঞা শেষে অভিজ্ঞ মিডফিল্ডার মোহানাদ লাশিন ফিরছেন দলে। তারকা মোহাম্মদ সালাহও আছেন দারুণ ফর্মে।

সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা।

মিশর: শোবেইর; হানি, ফাথি, ইব্রাহিম, রাবিয়া; আশুর, লাশিন, আতেয়া, জিকো; মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link