পরিণত সাব্বির জেতালেন বাংলাদেশকে!

সাব্বির রহমান শুধু ঝড় তোলেন না, প্রয়োজনে দায়িত্ব নিয়েও খেলতে পারেন। ঠান্ডা মাথায় দলকে জেতাতে পারেন। নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে দেখা গেল ভিন্ন সাব্বিরকে, আরও পরিণত সাব্বিরকে। নিজের স্বভাববিরুদ্ধ হাল ধরে খেলার গুণটা রপ্ত করে ফেলেছেন ইতিমধ্যে।

সাব্বির রহমান শুধু ঝড় তোলেন না, প্রয়োজনে দায়িত্ব নিয়েও খেলতে পারেন। ঠান্ডা মাথায় দলকে জেতাতে পারেন। নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে দেখা গেল ভিন্ন সাব্বিরকে, আরও পরিণত সাব্বিরকে। নিজের স্বভাববিরুদ্ধ হাল ধরে খেলার গুণটা রপ্ত করে ফেলেছেন ইতিমধ্যে।

হোবার্ট হ্যারিকেন্স অ্যাকাডেমির বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলার পর দুই ম্যাচে নীরব ছিলেন। ব্যাট হেসেছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩৬ বলে ৬২ রান করার মাধ্যমে। ওটাই সাব্বিরকে আরও একবার বুস্ট করেছে। যার ফলাফল নর্দানের বিপক্ষে দেখা গেল।

নর্দানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। আহামরি বেশি নয়, স্কোরটা ছোঁয়া সহজ ব্যাপারই বলা চলে। আর যিনি সহজ করেছেন, তিনি মোহাম্মদ রুবেল। চার ওভারে ২১ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে একাই লাগাম টেনেছেন প্রতিপক্ষের রানের চাকার।

ব্যাট হাতে নেমে ২০ রানের মাথায় আরিফুল ইসলামকে হারায় বাংলাদেশ। তিন নম্বরে ব্যাট হাতে নামেন সাব্বির রহমান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। হাবিবুর রহমান সোহান ২২ রানে বিদায় নেন, শামীম পাটোয়ারিও ব্যর্থ হয়ে ফিরেছেন। বিপদ আসন্ন বুঝতে পেরে সাব্বির একটু হিসেবি হয়ে খেললেন।

ভালো বলটাকে সমীহ করলেন, স্ট্রাইক রোটেট করার পাশাপাশি বাজে বলটা পাঠালেন বাউন্ডারির বাইরে। এভাবেই দুই চার ও এক ছক্কায় নিজের নামের পাশে তোলেন ৩৭ বলে ৪৭ রান। ফিফটি থেকে হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন, শট বলের লোভটা সামলে নিলে ফিফটিও এসে যেত নামের পাশে। তবে যাওয়ার আগে ঠিকই দলকে জয়ের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন।

তাতেই তিন উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের তরী। যার কাণ্ডারি ছিলেন সাব্বির রহমান। সেই সঙ্গে ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে টেবিল টপার হয়েই গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ এইচপি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link