​রোনালদো নয়, মেসির নজরে এখন অন্য কেউ!

মেসি সাফ জানিয়ে দিলেন, তিনি নিজেকে আর কোনো ফুটবলারের সাথে মেলাতে চান না। তাঁর দৃষ্টিতে, যদি কারো সাথে ক্যারিয়ারের তুলনা চলে, তবে তিনি রাফায়েল নাদাল।

ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্বের বিতর্ক মানেই তো চিরচেনা দুই নাম – লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। দশকের পর দশক ধরে এই দ্বৈরথই ছিল ফুটবলের প্রাণভোমরা। কিন্তু ফুটবল বিশ্বের বাউন্ডারি পেরিয়ে মেসি এখন নিজের তুলনা হিসেবে দেখেন রাফায়েল নাদালকে।

বল মাঠের রাজত্বে রোনালদোর সাথে তাঁর লড়াইটা ছিল দীর্ঘদিনের। কিন্তু মেসির বিশ্বকাপ অর্জন যেন সেই পুরনো সমীকরণটাই বদলে দিল।

মেসি সাফ জানিয়ে দিলেন, তিনি নিজেকে আর কোনো ফুটবলারের সাথে মেলাতে চান না। তাঁর দৃষ্টিতে, যদি কারো সাথে ক্যারিয়ারের তুলনা চলে, তবে তিনি রাফায়েল নাদাল।মেসির মতে, তাদের দুজনের চলার পথটা অদ্ভুতভাবে মিলে যায়। ফুটবলের প্রবল চাপ আর গ্যালারির গর্জন সামলে মেসি যেভাবে নিজেকে টিকিয়ে রেখেছেন, টেনিসের লাল মাটিতে নাদাল ঠিক সেই একই জেদ নিয়ে লড়াই করে গেছেন।

মেসি মনে করেন, বিশ্বজুড়ে হাজারো চোখের তীক্ষ্ণ নজর আর সাফল্যের চাপের নিচে পিষ্ট হওয়ার পরেও খেলাটাকে উপভোগ করার যে শিল্প – সেখানে নাদালই তাঁর বড় প্রতিচ্ছবি।

মেসির এই ভালবাসার বার্তা পৌঁছাতে দেরি হয়নি নাদালের কানে। স্প্যানিশ এই টেনিস লিজেন্ডও কম যান না! মেসির ডকুমেন্টারি দেখার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে উল্টো অভিনন্দন জানালেন মেসির এই বিশ্বকাপের দুর্দান্ত শুরুর জন্য।

মেসি বুঝিয়ে দিলেন, কিংবদন্তিদের লড়াইয়ের ময়দান ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য বা ‘স্পিরিট’ এক। মেসি আর নাদালের এই পারস্পরিক শ্রদ্ধা কেবল তাদের একে অপরের ভক্ত করে তোলেনি, বরং প্রমাণ করেছে – যারা সত্যিকারের যোদ্ধা, তারা লড়াইয়ের ধরন বা খেলার মাঠের সীমাবদ্ধতা ছাড়িয়ে একে অপরকে ঠিকই চিনে নিতে জানেন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link