রিয়ালের বিভাজনের কারণ এমবাপ্পে!

বহু জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত ধরে ২০২৪ সালে রিয়ালে আগমণ ঘটে এমবাপ্পের। 

বহুদিনের অপেক্ষার পর অবশেষে কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন তখন ভক্তরা ভেবেছিল, তাদের ত্রাণকর্তা যেন এসে গেছে। স্পেনের রাজধানী শহরের ক্লাবটির একের পর এক শিরোপা জয় যেন কেউ থামাতে পারবে না। কিন্তু, যত স্বপ্ন দেখা হয়েছিল তাঁকে ঘিরে, কোনো কিছুই পূরণ হয়নি এখনো পর্যন্ত। সেই এমবাপ্পেই এখন জন্ম দিয়েছেন দলের মধ্যে বিভাজনের।

২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকেই প্রবলভাবে পর্তুগিজ তারকার অভাব বোধ করেছে দলটি। করিম বেনজেমা কিংবা ভিনিসিয়াস জুনিয়রররা সিআরসেভেনের অভাব মেটাতে পারেননি। রিয়ালের ভক্তরা এমবাপ্পের মধ্যেই যেন খুঁজে পেয়েছিল তাদের হারানো রোনালদোকে। 

নিজ দেশের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে ফরাসি তারকা সান্তিয়াগো বার্নাব্যুতে আসবেন সেই কথা শোনা যেত বহু আগে থেকেই। কিন্তু, নানা কারণে রিয়ালে আসা হচ্ছিল না এমবাপ্পের। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত ধরে ২০২৪ সালে রিয়ালে আগমণ ঘটে এমবাপ্পের। 

কিন্তু, সব স্বপ্ন সত্যি হয় না। রিয়ালের দর্শকদেরও হয়নি। এমবাপ্পে গোল করেছেন ঠিকই, গোল করেও যাচ্ছেন- তবে, তাঁকে যেভাবে পেতে চেয়েছিল রিয়াল, সেটা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত রিয়ালের হয়ে কোনো শিরোপা জেতা হয়নি ফরাসি এই তারকার পক্ষে।

সম্প্রতি এমবাপ্পেকে নিয়ে মুখ খুলেছেন তাঁরই স্বদেশী বেনো ত্রেমোলিনাস। এক অনুষ্ঠানে এমবাপ্পের প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকেরা তাঁকে নিয়ে খুবই আশাহত। এমনকি স্পেনে এমনও বলা হচ্ছে যে, লুইস এনরিকেই তাঁকে দল থেকে বাদ দিতে চেয়েছেন।’

বেনো আরও যোগ করেন, ‘রিয়ালের জার্সিতে তাঁর পারফরম্যান্স খুবই ভালো। তবে, সমস্যাটা অন্য জায়গায়। ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহ্যামদের সাথে সে মাঠে ভালো সম্পর্ক রাখতে পারছে না। যারা কিনা বিশ্বের সেরা দল হওয়ার কথা ছিল তাঁরা বিপর্যস্ত হচ্ছে বারবার।’

বেনোর মতে, এমবাপ্পের খেলার ফলাফল ভালো হলেও দলে বিভাজন তৈরি হচ্ছে। এর পেছনে ফরাসি এই তারকার ব্যক্তিকেন্দ্রিকতাকেই দায়ি করছেন তাঁর স্বদেশী সাবেক ফুটবলার। যেখানে রিয়াল ভেবেছিল তাঁরা তাদের রোনালদোকেই যেন আবার ফিরে পেয়েছে, যেখানে আশা ছিল বড় বড়- সেখানে মানিয়ে নিতে না পারার কারণে ব্যর্থতার গন্ডিতে বেঁধে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।  

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link