পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা!

চামারি আতাপাত্তুর আগ্রাসনে বাতাস করলেন হাসিনি পেরারা। দুজনের ব্যাটিং ঝড়ে পাকিস্তানের রানের পাহাড় খসে পড়ল। এশিয়া কাপের পর এশিয়ান গেমসের সেমিফাইনালেও পর্যদুস্ত হলো ফাতিমা সানার দল। রেকর্ড রান চেজের দিনে আট উইকেটের জয় নিয়ে সবার আগে ফাইনালে পা রাখল শ্রীলঙ্কা।

চামারি আতাপাত্তুর আগ্রাসনে বাতাস করলেন হাসিনি পেরারা। দুজনের ব্যাটিং ঝড়ে পাকিস্তানের রানের পাহাড় খসে পড়ল। এশিয়া কাপের পর এশিয়ান গেমসের সেমিফাইনালেও পর্যদুস্ত হলো ফাতিমা সানার দল। রেকর্ড রান চেজের দিনে আট উইকেটের জয় নিয়ে সবার আগে ফাইনালে পা রাখল শ্রীলঙ্কা।

কারোগি স্পোর্টস পার্কে এদিনও শুরু থেকেই বৃষ্টির হানা। দীর্ঘক্ষণ সময় কেবলই অপেক্ষা করতে হয়। মাঠ প্রস্তুত শেষ হলে টস ভাগ্য যায় শ্রীলঙ্কার দখলে। সিদ্ধান্ত আসে চেজ করবে তারা। সাফল্য আসে একদম শুরতেই। এক রানের মাথায় ফিরে যান গুল ফিরোজা। শঙ্কা জেকে বসে পাকিস্তান শিবিরে। এশিয়া কাপের সেমিফাইনালের দুর্বিষহ স্মৃতি আবার ফিরে আসবে নাতো! স্কোরবোর্ড যখন ৩৫ রানে দুই উইকেট সেই সম্ভাবনা আরও প্রবল হয়ে ওঠে।

তবে এক অনবদ্য জুটি উড়িয়ে দেয় সব শঙ্কা। শাওয়াল জুলফিকার আর আয়েশা জাফর হাল ধরেন পাকিস্তানের। দুজনের জোড়া ফিফটি তুলে নেন। ওই জুটি থেকে পাকিস্তান পায় ১১৫ রান। রান আউটের শিকার হয়ে আয়েশা ফেরেন ব্যক্তিগত খাতায় ৭১ রান তুলে। শেষদিকে শাওয়ালকেও ফিরতে হয় ৫৪ রানে। ফাতিমা সানার ১২ বলে ২০ রানের ক্যামিওতে পাকিস্তানের স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান।

পাহাড় দাঁড়িয়ে। শ্রীলঙ্কার জিততে হলে সেটাকে টপকাতে হবে। সেই সূচণা হলো দুর্দান্ত। ওপেনিং জুটি থেকে আসে ৩৫ রান। এরপর হাল ধরেন চামারি আতাপাত্তু । আর তাঁকে যোগ্য সঙ্গ দেন হাসিনি পেরারা। পেরেরার ব্যাট আগ্রাসী হয়ে ওঠে। পাকিস্তানের বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন। একপাশে আতাপাত্তু অন্যপাশে হাসিনি। এই দুজনকে সামলাতে হিমশিম খেতে হয়েছে পাকিস্তানকে।

তিনে নেমে ম্যাচটাকে যেভাবে ধরে নিলেন সেটা এক কথায় অনবদ্য। আতাপাত্তুকে সাথে নিয়ে গড়েন ৯৫ রানের জুটি। ওটাই মূলত পাকিস্তানকে ম্যাচ থেকে বের করে দেয়। ফিফটির পথেই এগিয়ে যাচ্ছিলেন তবে ২৬ বলে ৪২ রান করে থামতে হলো তাঁকে। ততক্ষণে ম্যাচ অনেকটাই শ্রীলঙ্কার হাতের মুঠোয়। শেষমেষ আতাপাত্তুত ৮৩ রানের হার না মানা ইনিংস শ্রীলঙ্কাকে এনে দেয় আট উইকেটের সহজ জয়। আরও একবার সেমিফাইনালে পাকিস্তানের দুঃস্বপ্ন হয়ে আসে লঙ্কান শিবির।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link