পাঞ্জাবের জয়রথ চলছেই!

পাঞ্জাব শুরুতে ব্যাট করতে নামলে প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার প্রভসিমরান সিং। এরপর থেকেই যেন আসল খেলাটা খেলতে শুরু করে তারা।

ব্যাটিংয়ের যেসব সংজ্ঞা একদা আমাদের জানা ছিল তা আজকের দিনে এসে ভুল প্রমাণিত হওয়ার পথে। আর ভুল প্রমাণের দায়িত্বটা কতকটা যেন নিজেদের কাধে নিয়েছে পাঞ্জাব কিংস। বিশাল সংগ্রহ গড়ে বড় ব্যবধানে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টসকে।

পাঞ্জাব শুরুতে ব্যাট করতে নামলে প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার প্রভসিমরান সিং। এরপর থেকেই যেন আসল খেলাটা খেলতে শুরু করে তারা। প্রিয়ানশ আরিয়া আর কুপার কনোলি মিলে রানের ফুলঝুরি ছড়িয়ে গেছেন।

প্রিয়ানশের ৯৩ আর কনোলির ৮৭, ম্যাচটা যেন সেখানেই নিজের করে নিয়েছিল পাঞ্জাব। শেষে আরও কিছু স্বল্প রানের ইনিংসের সুবাদে পাঞ্জাব জমা করে ৭ উইকেটে ২৫৪ রান।

২৫৫ রানের আকাশচুম্বী লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল লখনৌর। দুই ওপেনার আনেন ৬৫ রান। কিন্তু, ইনিংস বেশি বড় করা হয়নি কারো।

এমন লক্ষ্য তাড়া করতে নামলে বড় ইনিংস খেলতে হয় কাউকে না কাউকে। লখনৌর হয়ে ওই কাজটাই করা কারো দ্বারা সম্ভব হয়নি। তাই তো, অনেকগুলো চল্লিশোর্ধ্ব ইনিংস থাকলেও থেমে যেতে হয়েছে ২০০ রানে।

গত আসরের রানার্সআপ। এবারও সেরাটা দিয়ে যাচ্ছে পাঞ্জাব কিংস। এখনো পর্যন্ত এক ম্যাচ না হারা দলটি ৫৪ রানে লখনৌকে হারিয়ে শক্ত করলো পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান।

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link