রেকর্ড হারিয়েও আক্ষেপ নেই ক্লোসার

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসার পর জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে ফোনে কথা বলেছেন লিওনেল মেসি। এফসি নুরেমবার্গের ইনহাউস মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন ক্লোসা, যিনি বর্তমানে জার্মানির দ্বিতীয় বিভাগের  ক্লাবের কোচ।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসার পর জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে ফোনে কথা বলেছেন লিওনেল মেসি। এফসি নুরেমবার্গের ইনহাউস মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন ক্লোসা, যিনি বর্তমানে জার্মানির দ্বিতীয় বিভাগের  ক্লাবের কোচ।

দুই যুগ ধরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছিল ক্লোসার দখলে। ২০০২ থেকে ২০১৪—চার আসরে ২৪ ম্যাচ খেলে ১৬ গোল করেছিলেন তিনি, যা দিয়ে ছাড়িয়ে গিয়েছিলেন ব্রাজিলের রোনালদো নাজারিওকে।

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সেই রেকর্ডে ভাগ বসান মেসি, এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে এককভাবে শীর্ষে উঠে যান। মিসরের বিপক্ষে সবশেষ ম্যাচ শেষে তাঁর গোলসংখ্যা এখন ৩১ ম্যাচে ২১টি। মেসির পেছনে আছেন কিলিয়ান এমবাপ্পে, মাত্র ১৯ ম্যাচেই যাঁর গোল ১৯টি।

ক্লোসা জানান, এই ফোনালাপের মূল কারিগর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। লাৎসিওতে একসময় সতীর্থ থাকা এই দুজনের যোগাযোগ এখনো নিয়মিত, আর সেই সূত্র ধরেই মেসির সঙ্গে কথা বলিয়ে দেন স্কালোনি।

ক্লোসার ভাষায়, মুহূর্তটা ছিল দারুণ আবেগঘন। মাঠে বহুবার মুখোমুখি হলেও  এত লম্বা সময় ধরে মাঠের বাইরে কখনো কথা হয়নি বলে জানান তিনি। কথার একপর্যায়ে মেসি তাঁকে নিজের সই করা জার্সি পাঠানোর প্রতিশ্রুতি দেন।

রেকর্ড হাতছাড়া হওয়া নিয়ে ক্লোসার কোনো আক্ষেপ নেই, বরং মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলেই মনে করেন তিনি। এর আগেও প্রকাশ্যে মেসির প্রশংসা করেছিলেন এই জার্মান কিংবদন্তি। ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপাজয়ী দলে ছিলেন ক্লোসা, ওই আসরের ফাইনালেই প্রতিপক্ষ ছিল মেসির আর্জেন্টিনা।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link