টেস্ট দলে হাসান-ইয়াসির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি। গত বছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হাসান মাহমুদের। এখনও অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি এর আগে অবশ্য একবার টেস্ট স্কোয়াডে ছিলেন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে নাম ছিলো দু জনের। কিন্তু এখন পর্যন্ত এই ফরম্যাটে মাঠে নামার সুযোগ হয়নি তাদের।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট দলেও ফিরেছেন সাকিব আল হাসান। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার।

চোট কাটিয়ে দলে ফিরেছেন সাদমান ইসলাম। ভারত সফরে থাকলেও চোটের কারণে পাকিস্তান সিরিজে ছিলেন না এই ওপেনার। আঙ্গুলের চোট থেকে সেরে উঠেছেন নাঈম হাসান ও অধিনায়ক মমিনুল হকও।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ এবং কাজী নুরুল হাসান সোহান।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিলো গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে। এরপর করোনা বিপর্যয়ে বাংলাদেশের সব সিরিজ স্থগিত হয়ে যায়। সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।

টেস্ট স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ,  হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান এবং এবাদত হোসেন।

আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এবং ১১-১৫ ফেব্রুয়ারি শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link