বাবর আজমের ব্যাটিংনামা

দল জিতছে তাই তো আড়ালে ঢাকা পড়ছে বাবরের ব্যাটিংনামা। তবে ব্যাট হাতে যে খারাপ সময় প্রবাহিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যে বাবরকে অনেকে তুলনায় রাখে বিরাট কোহলির সাথে, সেই বাবরের এমন দশা যেন আক্ষেপের ষোলোকলা পূর্ণ করছে।

দিন যায় রাত আসে, তবে বাবরের ব্যাটে আর আগের মতো রান আসে না। পাকিস্তান ক্রিকেটের সময়ের সেরা তারকা যেন আলো-আঁধারের মাঝে পথ খুঁজে ফিরছেন।

দল জিতলেও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবরের। মুলতান সুলতানসের বিপক্ষেও তেমনই এক ঘটনার দৃশ্যপট ঘটলো। ১৩ বলে ৮ রান করেই ফিরতে হয়েছে সাজঘরে।

ওয়ার্ল্ড ক্লাস তকমা পাওয়া বাবর আজম, নবীন পেসার শাহিদ আজিজের বলে ক্লিন বোল্ড হয়েছেন। যেভাবে আউট হয়েছেন তা প্রমাণ করে দিলো এই বাবর আজম চেনা ছন্দে নেই।

মুলতান বনাম পেশোয়ার ম্যাচ মানেই বাবর-রিজওয়ান লড়াই। টসে জিতে ব্যাটিং বেছে নেন রিজওয়ান। পেশোয়ার জালমির বোলিং তাণ্ডবে ধরাশায়ী হয়ে পড়ে মুলতানের ব্যাটিং অর্ডার। এদিন রিজওয়ানও পারেননি দলকে বাঁচাতে। কোনোমতে মুলতানের সংগ্রহ দাঁড়ায় ১০৮ রানের।

জবাবে ব্যাট করতে নেমে আট রানের মাথায় মিচেল ওয়েনের উইকেট হারায় পেশোয়ার। তবে এক প্রান্ত আগলে রাখেন সাইম আইয়ুব। আউট হওয়ার আগে ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি।বাবর আজমও ব্যর্থতার ধারা বজায় রাখেন। ১৩ বলে ৮ রান করে ফিরতে হয় তাঁকেও। তবে আর কোনো বিপদ ঘটেনি। ম্যাক্স ব্রায়ান্টের ২০ বলে ৩৮ রানের ইনিংসে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় পেশোয়ার জালমি।

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে বাবর আজম খেলেছেন আট ম্যাচ। সবমিলিয়ে রান করেছেন মাত্র ১৭৮। ফিফটির দেখা পেয়েছেন দুই ম্যাচে। তবে স্ট্রাইক রেট জন্ম দিয়েছে সমালোচনার।

দল জিতছে তাই তো আড়ালে ঢাকা পড়ছে বাবরের ব্যাটিংনামা। তবে ব্যাট হাতে যে খারাপ সময় প্রবাহিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যে বাবরকে অনেকে তুলনায় রাখে বিরাট কোহলির সাথে, সেই বাবরের এমন দশা যেন আক্ষেপের ষোলোকলা পূর্ণ করছে।

Share via
Copy link