নতুন বলে সুইংয়ের রাজা ভুবনেশ্বর!

ব্যাটারদের দাপটে ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা এখন প্রায় প্রতিষ্ঠিত সত্য। ছোট মাঠ, ফ্ল্যাট উইকেট আর ব্যাটারদের আগ্রাসী মানসিকতা, সব মিলিয়ে এখানে বোলারদের জন্য কাজটা সহজ নয়। তবুও এই ব্যাটিং-স্বর্গেই কিছু বোলার আছেন, যাদের বোলিং দেখার জন্য আলাদা করে দর্শক টিভির সামনে বসে।  ভুবেনেশ্বর কুমার তাদেরই একজন।

নতুন বলে সুইংয়ের নিখুঁত ব্যবহারই তাঁর সবচেয়ে বড় অস্ত্র। যেখানে বেশিরভাগ ব্যাটার শুরু থেকেই আক্রমণে যেতে চায়, সেখানে তিনি ঠিক উল্টো পরিকল্পনা নিয়ে আসেন, লাইন, লেংথ আর মুভমেন্ট দিয়ে ব্যাটারদের ভুল করতে বাধ্য করান। এই কৌশলই তাকে আলাদা করে তোলে।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার প্রমাণ মিলেছে। শুরু থেকেই ব্যাটারদের ওপর চাপ তৈরি করেন তিনি। পাথুম নিশাঙ্কা তার সুইং বুঝতেই পারেননি, একপ্রকার অপ্রস্তুত অবস্থায়ই আউট হন।  করুন নায়ারকেও পরিকল্পনার ফাঁদে ফেলেন বুভেনেশ্বর। আর তরুণ রিজভির জন্য পরিস্থিতিটা ছিল আরও কঠিন, এই মানের সুইং সামলানোর মতো অভিজ্ঞতা তার এখনো গড়ে ওঠেনি।

আইপিএলে প্রথম ওভারেই এখন পর্যন্ত তিনি নিয়েছেন ২৮টি উইকেট। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ট্রেন্ট বোল্ট যার সংগ্রহ ৩২ উইকেট। নতুন বলে যে ত্রাস সৃষ্টি করেছেন সেটা চোখের জন্য আরামদায়কই।  যদিও দিল্লির বিপক্ষে হারের যন্ত্রণা সয়েই মাঠ ছাড়তে হয়েছে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link