নেইমারের চড়-কাণ্ডের অবসান!

ব্রাজিল আর রিয়াল মাদ্রিদ তারকা রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রের ফুটবলের আদর্শ নেইমার।

অনুশীলনের মাঠে রবিনহো জুনিয়র নেইমার জুনিয়রকে ড্রিবল করেন। আর সেখান থেকেই জ্বলে ওঠে বিতর্কের আগুন। নেইমারকে টপকে যাওয়া সেই মুহূর্তটাই যেন বদলে দেয় পুরো পরিস্থিতি। নিজেকে অপমানিত মনে করে মেজাজ হারান ব্রাজিলিয়ান সুপারস্টার। গালাগাল থেকে শুরু করে চড় মেরে বসেন রবিনহো জুনিয়রকে।

এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় নতুন বিতর্ক। অভিযোগ ওঠে, নেইমার নাকি রাগের মাথায় গায়ে হাত তুলেছেন রবিনহো জুনিয়রের ওপর। বিষয়টা এতটাই গুরুতর হয়ে ওঠে যে রবিনহো জুনিয়র ক্লাব কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেন। এমনকি ক্লাব ছাড়ার কথাও ভাবতে শুরু করেন তিনি।

কিন্তু গল্পটা এখানেই থেমে থাকেনি। সময়ের সাথে সাথে বরফ গলতে শুরু করে। নেইমার নিজেই এগিয়ে আসেন পরিস্থিতি ঠিক করতে। একসময় সতীর্থ রবিনহোর ছেলের সঙ্গে বসে রাতের খাবার খান, আলোচনা হয় পুরো ঘটনার। সেখানেই আসে ক্ষমা, নেইমারের মুখ থেকে স্বীকারোক্তি, ভুল ছিল তাঁরই।

এরপরই ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। ড্রেসিংরুমে আবার কথা হয় দুইজনের, দূর হয় ভুল বোঝাবুঝি। নেইমার প্রকাশ্যে বলেন, অনুশীলনের উত্তেজনায় তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন, যা তাঁর বড় ভুল ছিল।

আর সেই বিতর্কের ছায়া সরিয়েই কোপা সুদামেরিকানার ম্যাচে মাঠে নামেন নেইমার। গোল করেন, উদযাপন করেন রবিনহো জুনিয়রের সঙ্গেই, আর সেখানেই এক আলতো চড়ের ইঙ্গিতে যেন শেষ করে দেন পুরো বিতর্কের গল্প।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link